উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
২২ এপ্রিল, ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০২-২০২১ ০৬:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজনের অংশ হিসেবে শনিবার (২০ জানুয়ারি) বিকেল উল্লাপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি যৌথভাবে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে। উদ্বোধনী পর্বে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, বঙ্গবন্ধু সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার জুয়েল রানা। পৌরশহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে কয়ড়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার অংশে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০২-২০২১ ০৬:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 419 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com