শিরোনামঃ
দিলীপ গৌর ১৯-০২-২০২১ ০৫:২৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনরীপুর গ্রামে আবুল কালাম আজাদ স্মৃতি ব্যাডমিন্ডন টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, জনতা ব্যাংকের ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, খেলাধুলা এলাকার পরিবেশকে সুন্দর রাখে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, সিরাজগঞ্জ জেলার এড়িয়া ইনচার্জ এবিএম, আবু সেলিম রেজা, সিরাজগঞ্জ কর্পোরেট শাখার এজিএম আবুল লতিফ তালুকদার, শাহজাদপুর শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ওসমান গনি, বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস আলম বাবলু, সাংবাদিক সাগর বসাক, মুকুল আজাদ।
এছাড়াও মাসিমপুর, সোহাগপুর, তামাই, উল্লাপাড়া, ধরাইল, ধানগড়া জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, মোট ৮টি দল এই খেলায় অংশ গ্রহণ করবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com