শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০২-২০২১ ০২:৫৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি :
সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ছামিদুল শেখ নামে এক মাদককারবারি ও তার স্ত্রী আনোয়ারাকে আটক করেছেন র্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার গ্রামের।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে ভোরে র্যাব-১২ এর একটি দল উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার গ্রামে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৪শত টাকা ও ১ টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ আরও বলেন, ‘এ ধরণের মাদকবিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com