শিরোনামঃ
আব্দুল জলিল ১৯-০২-২০২১ ১২:৩১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের চালিতাডাঙ্গা গ্রামের অসহায় গর্ভবতী হাসিনা ধুনটের হযরত শাহজালাল হাসপাতালে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। স্বামী জহুরুল ইসলাম হাসপাতালের বিল পরিশোধ না করতে পেরে স্ত্রীকে রেখে চলে যান। ।এভাবে সিজারের পর ৫ দিন পেরিয়ে গেলেও স্বামীর সাথে ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হন ওই মা। এদিকে হাসপাতালের বিল ১০ হাজার পেরিয়ে গেছে,। গত কাল বৃহস্পতিবার বিকেলে (১৮ ফেব্রুয়ারি) শেষমেষ ওই প্রর্সতি মা ৯৯৯ এ কল করেন তিনি। ঘটনাটি জানতে পারেন ধুনট থানার এস আই রুহুল আমিন খান। তিনি তখন ওই মহিলার ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মুন্সীকে জানান। আব্দুর রাজ্জাক মুন্সী উপজেলা যুবলীগ সহ-সভাপতি আলমকে সাথে নিয়ে হাসপাতালে যান।বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অসহায় ওই প্রসূতি মাকে উদ্ধারে ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা ডাঃ আশকার পাইন ওই জন্য হাসপাতালে যান।তিনি জানান, ‘আমাদের তৎপরতা দেখে এস আই রুহুল আমিন খুব খুশী হন ও হাসপাতালের সমস্ত বিল নিজেই পরিশোধ করেন। এসময় এসআই রুহুল বলেন , ‘আপনারা ভয়েস অব কাজিপুর এর পক্ষ থেকে অনেক ভাল ভাল কাজ করেন। আমিও না হয় একটু শরীক হলাম ‘ এসময় ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা ডা. আশকার পাইন ওই পুলিশ অফিসার রুহুলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com