করোনায় সম্মুখ যোদ্ধা সম্মাননা ক্রেস্ট পেলেন ইতি মিলন
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০২-২০২১ ১০:৪৮ পূর্বাহ্ন
|
|
করোনায় সম্মুখ যোদ্ধা সম্মাননা ক্রেস্ট পেলেন ইতি মিলন
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে করোনাকালীন সেচ্ছায় সম্মুখ যোদ্ধা হিসেবে মানুষের পাশে থেকে কাজ করায় সম্মাননা ক্রেস্ট পেলেন তাড়াশ উপজেলা সেচ্ছায় রক্তদান সংগঠনের নারী নেত্রী ইতি মিলন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের নর্থ টাউন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোভিড-১৯ এর লকডাউনের দিনগুলোতে ভয়ভীতি উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন।
উক্ত অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দোমী সেচ্ছাসেবক যোদ্ধাদের সেচ্ছাসেবকগন কে "করোনা যোদ্ধা" হিসেবে স্বীকৃতি দিয়ে ক্রেষ্ট প্রদান করে সন্মান জানিয়েছেন "সুখপাখি" পরিবার।
তাড়াশ উপজেলা সেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্য ইতি মিলন বলেন, মহৎপ্রাণ এই মানুষদের এভাবে উৎসাহ প্রদান করে সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আগামী দিনগুলোতে আরো সহায়ক হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০২-২০২১ ১০:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1234 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ