ভারতের আধার কার্ডের চেয়ে শক্তিশালী ডাটাবেইস হচ্ছে বাংলাদেশে
১৪ মে, ২০২৬ ০৯:০১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ভারতের আধার কার্ডের চেয়ে শক্তিশালী ডাটাবেইস হচ্ছে বাংলাদেশে

আব্দুল জলিল
১৯-০২-২০২১ ০৮:৪১ পূর্বাহ্ন
ভারতের আধার কার্ডের চেয়ে শক্তিশালী ডাটাবেইস হচ্ছে বাংলাদেশে

স্টাফ রিপোর্টারঃ ভারতের আধার কার্ডের চেয়ে শক্তিশালী নাগরিক ডাটাবেইস তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর নাম দেওয়া হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) বর্তমানে পলিসি লেভেলে কাজ চলছে। এনপিআরে একজন নাগরিকের ৩৩ ধরনের তথ্য থাকবে। নাম, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল নম্বর, -মেইল আইডি, জরুরি নম্বর, মা-বাবার নাম, স্ত্রী/স্বামীর নাম, বসতবাড়ি, জন্ম তারিখ, জেন্ডার, বৈবাহিক অবস্থা, জন্মস্থান, জাতীয়তা, ধর্ম, ব্লাড গ্রুপ, রেসিডেন্স স্ট্যাটাস, বর্তমান ঠিকানা, ঘরের ধরন, পানির উৎস/স্যানিটেশন/আলোর উৎস, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, নাগরিকত্ব, কান্ট্রি মাইগ্রেশন, করোনিক ডিজিজ, জেনেটিক ডিজিজ, হেলদি হিস্ট্রি ইত্যাদি

বিবিএস জানায়, একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের তথ্য থাকবে এনপিআরে। এই তথ্য নির্বাচন কমিশনও ব্যবহার করতে পারবে। কেউ মারা গেলেও হাজার বছর তাঁর তথ্য সংরক্ষিত থাকবে

এনপিআর থেকে পাওয়া যাবে একজন নাগরিকের সব তথ্য। ডাটাবেইস তৈরি করতেন্যাশনাল পপুলেশন রেজিস্টারসংক্রান্ত প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী প্রকল্পটির অনুমোদন দিলে বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ নেবে বিবিএস

বিবিএসের সেন্সাস উইংয়ের পরিচালক (যুগ্ম সচিব) . মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ‘ভারতের আধার কার্ডের চেয়েও শক্তিশালী হবে এনপিআর। মানুষ মারা যাবে কিন্তু ডাটা সংগ্রহ থাকবে হাজার বছর। একটি শিশু জন্মের পরই এনপিআর ডাটাবেইসে চলে আসবে। নাগরিকের যখন তথ্য দরকার হবে, এক ক্লিকে সব তথ্য পাওয়া যাবে।


আব্দুল জলিল ১৯-০২-২০২১ ০৮:৪১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 290 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com