সুখ পাখি'র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন

  

সুখ পাখি'র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০২-২০২১ ১১:০৩ অপরাহ্ন
সুখ পাখি'র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গতকাল ১৭ই ফেব্রুয়ারি (বুধবার) পালিত হলো সিরাজগঞ্জ জেলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবকদের শ্রমে গড়া সংগঠন সুখ পাখি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোভিড-১৯ এর লকডাউনের দিনগুলোতে ভয়ভীতি উপেক্ষা করে সিরাজগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার স্বীকৃতি স্বরূপ সিরাজগঞ্জের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফেসবুক গ্রুপ আমাদের সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, সংস্থা এবং মানবতাবাদী ব্যাক্তিবর্গকে ক্রেস্ট প্রদান করা হয়। সিরাজগঞ্জ শহরের নর্থ টাউন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই মহতী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী জনাব হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন। উক্ত অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দোমী সেচ্ছাসেবক যোদ্ধাদের সেচ্ছাসেবকগন কে "করোনা যোদ্ধা" হিসেবে স্বীকৃতি দিয়ে ক্রেষ্ট প্রদান করে সন্মান জানিয়েছেন "সুখপাখি" পরিবার। মহৎপ্রাণ এই মানুষদের এভাবে উৎসাহ প্রদান করে সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আগামী দিনগুলোতে আরো সহায়ক হবে।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০২-২০২১ ১১:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 516 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com