সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ শুরু
২৪ এপ্রিল, ২০২৬ ০২:২০ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ শুরু

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০২-২০২১ ০৯:১৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ শুরু
আজ ১৮ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ শুরু হয় এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পুরাতন জেলখানা ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারীর আয়োজনে ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.ফারুক আহম্মাদ,বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সাফায়েত জামিল, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ। এসময় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী ড.জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ উপস্থিত ছিলেন। দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন কার্যক্রম আগামী ৭মার্চ পর্যন্ত চলমান থাকবে ।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০২-২০২১ ০৯:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 354 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com