শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-০২-২০২১ ০৮:০৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘আমরা কাজিপুর‘ সামাজিক সংগঠনের ভাষা বেঁচে থাকুক শিরোণামের প্রকাশনা েসবার নজর কেড়েছে। ১৯৫২’র ঐতিহাসিক ভাষা আন্দোলন ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এসে নতুন মর্যাদা ও পরিচিতি পেয়েছে। এই দিনে ইউনেসকোর স্বীকৃতি আমাদের চলার পথের নতুন প্রেরণা। আর ২০০০ সাল থেকে দিনটি তেমনি জাতিসংঘের সদস্যভূক্ত সবগুলো দেশে উদযাপিত হচ্ছে।এই উদযাপনের অংশ হিসেবে কাজিপুরের অন্যতম সামাজিক সংগঠন ‘ আমরা কাজিপুর’ বের করেছে অন্যরকম এক প্রকাশনা। দৃষ্টিনন্দন এই প্রকাশনার মাধ্যমে মাতৃভাষার প্রতি গভির শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। সুন্দর কয়েকটি শব্দের মাধ্যমে প্রকাশ পেয়েছে মনের স্বতঃস্ফূর্ত ভালোবাসা। ‘ভাষা বেঁচে থাকুক আমাদের আদরে আর ভালবাসায়’- এই শব্দগুলো প্রতিটি বাঙালির হৃদয়কে নাড়া দিয়ে গেছে।এর সাথে যোগ করা হয়েছে তরুণ প্রজন্মের অহংকার কাজিপুরের মাটি ও মানুষের প্রাণের নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এর ছবি।
ভিন্নধর্মী এই প্রকাশনা সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী জাকিরুল ইসলাম জানান, ‘ ১৯৯৯ সালে ইউনেস্কোর সাধারণ পরিষদের সভায় ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ২০০০ সাল থেকে সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে।সেই প্রেক্ষিতে আমাদের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে নতুন প্রজন্মকে আরো দায়িত্বশীল করার জন্য আমাদের এই প্রয়াস। আশা করি উত্তর সিরাজগঞ্জের জনপদের মানুষ ভাষা শহীদদের প্রতি আরো শ্রদ্ধাশীল হবেন।’ তিনি আরো জানান, দুই ধরনের মোট নয় হাজার পোস্টার ছাপানো হয়েছে এবং তা সিরাজগঞ্জ শহরসহ উত্তর সিরাজগঞ্জের ১৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো হবে।’
প্রকাশনা সম্পর্কে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘ মাতৃভাষাকে ছড়িয়ে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিশেষভাবে জরুরি। এই প্রকাশনা জনসাধারণকে ভাষা শহীদদের আত্নত্যাগের মহিমা সম্পর্কে আরো উদ্বুদ্ধ করবে। আমি বিশেষভাবে ‘আমরা কাজিপুর’ এর সকল উদ্যোক্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান সিরাজী বলেন, ‘ বাংলাদেশের স্বাধীনতা লাভের পর বাঙালি জাতির জীবনে এমন গৌরবোজ্জ্বল অর্জন আর ঘটেনি। এই প্রকাশনা সেই রক্তের দামে কেনা ভাষাকে বিশেষ মর্যাদা দিয়েছে। এজন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ‘আমরা কাজিপুর’ এর সংশ্লিষ্ট সকলকে।
এসময় তিনি সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. ফজলুল করিম, মো. নাছিরউদ্দিন যুবায়ের, প্রকৌশলী আবু রায়হান, আবদুল্লাহ আল নোমান, প্রকৌশলী মোশারফ হোসেন, ছাব্বির আহমেদ, গিয়াসউদ্দিন, শাব্বির আহমেদ তামিমকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com