বেলকুচিতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-০২-২০২১ ০৭:৪৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, নব নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা পরিবার পরিকল্পনা ককর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা সহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নব নির্বাচিত বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জনানো হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০২-২০২১ ০৭:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 512 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ