উল্লাপাড়ায় নববধু হত্যার অভিযোগ স্বামী সহ বাড়ির লোকজন পলাতক
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৮-০২-২০২১ ০৭:৪৭ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় নববধু হত্যার অভিযোগ স্বামী সহ বাড়ির লোকজন পলাতক
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নববধু লিমা খাতুন(১৯) কে হত্যা করে স্বামী সহ বাড়ির লোকজন পলাতক । মেয়ে হত্যার অভিযোগে পিতা মোঃ বকুল হোসেন উল্লাপাড়া মডেল থানায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) একটি হত্যা মামলা দায়ের করেন । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মডেল থানা সুত্রে জানা যায়, উল্লাপাড়া উজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবারিয়া গ্রামের মোঃ বকুল হোসেনের মেয়ে লিমা খাতুনকে প্রায় ৭ মাস আগে উল্লাপাড়া সদর ইউনিয়নের চালা গ্রামের মানিক প্রামাণিকের ছেলে মোঃ সবুজ এর সাথে বিয়ে দেয় । বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে নববধু লিমা খাতুনের লাশ চালা গ্রামের তার স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে। এসময় লাশ ঘরের বারান্দার মেঝেতে পরে ছিল । এদিকে লাশ উদ্ধারের সময় ওই বাড়িতে কেউ ছিলো না। লিমা খাতুনের স্বামী সবুজ সহ তার পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়েছে ।পুলিশ জানায় লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিলো।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় লিমা খাতুনের পিতা মোঃ বকুল হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদেরকে গ্রেফতারে পুলিশের জোরালো তৎপরতা রয়েছে বলে জনানো হয়।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০২-২০২১ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 932 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ