যমুনা পাড়ে স্বরস্বতী পূজায় প্রতিমা বিসর্জন
১৮ এপ্রিল, ২০২৬ ০৩:২০ অপরাহ্ন

  

যমুনা পাড়ে স্বরস্বতী পূজায় প্রতিমা বিসর্জন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০২-২০২১ ০৭:৪৬ অপরাহ্ন
যমুনা পাড়ে স্বরস্বতী পূজায় প্রতিমা বিসর্জন
আজ ১৮ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতিবছর ধরাধামে আবির্ভূত হন। এ উপলক্ষে সিরাজগঞ্জ পূজা উদযাপন কমিটি স্বাস্থ্যবিধি মেনে বিকেলে শহরের বিভিন্ন সড়কে আনন্দ শোভাযাত্রা সম্পন্ন করে। শোভাযাত্রা শেষে সন্ধ্যায় যমুনা পাড়ের পুরাতন জেলখানা ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করে মর্ত্যরে ভক্তকুল। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে দেশের বিভিন্ন পূজামণ্ডপ। উল্লেখ্য, সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতলষষ্ঠী নামে পরিচিত।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০২-২০২১ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 403 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com