শিরোনামঃ
দিলীপ গৌর ১৮-০২-২০২১ ০৫:৫৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল বুধবার দুপুর গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব-১২ এ নেতৃত্বে শাহজাদপুরের পল্লী অঞ্চল গাড়াদহ ইউনিয়নের নাববিলা গ্রাম থেকে ১ শ’ পিস ইয়াবাসহ নিরব আহমেদ সাগরকে আটক করে।
এদিন বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে তাকে আটক করে। গ্রপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com