শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-০২-২০২১ ০৪:২১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিবেশির সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে আত্মীয় বাড়িতে বেড়াতে আসা এক যুবক নির্যাতনে শিকার হয়েছে। ওই যুবকের নাম আব্দুল আজিজ(২৮)। তিনি উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের আয়নাল হকের পুত্র। বুধবার গভীর রাতে তাকে উপজেলার পাঁচগাছি গ্রামের কালামের ঘর থেকে তাকে তুলে এনে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে একই গ্রামের বক্কারের পুত্র ফরহাদ, ফজলু সেজাবের পুত্র জামাল ও মজিবরের পুত্র শাহিন। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসছে এমন সংবাদ শুনে ওই যুবককে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা।
নির্যাতনে শিকার আব্দুল আজিজ জানান,‘ দুদিন পূর্বে ঢাকা থেকে বাড়িতে এসে বুধবার আমার আত্মীয়ের বাড়ি বেড়াতে যাই। ওরা রাতে এসে জোর করে আমাকে ধরে নিয়ে গিয়ে মারধোর করে খুঁিটর সাথে বেঁধে রাখে। আমি অনেক বললেও ওরা আমার কথা শোনেনি।’
এদিকে নির্যাতনকারী ফরহাদ জানান, ‘ ওই লোক( আব্দুল আজিজ) আরও কয়েকজনকে সাথে নিয়ে আমাদের ক্ষতি করার জন্যে ঘরের পিছনে ওৎ পেতে ছিলো। তাই ধরে এনেছি।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু জানান, ‘ তিনদিন আগে গ্রামবাসী বসে আমরা কালাম এবং ফরহাদের মধ্যেকার বিরোধ মীমাংসার লক্ষ্যে আগামী শুক্রবার বৈঠকের তারিখ দিয়েছি। এরইমধ্যে এ রকম ঘটনা অনভিপ্রেত।’
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, ‘ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com