বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মাদারীপুর জেলা কমিটি গঠন
১৮ এপ্রিল, ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন

  

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মাদারীপুর জেলা কমিটি গঠন

আব্দুল জলিল
১৭-০২-২০২১ ০৯:১৩ অপরাহ্ন
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মাদারীপুর জেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুর সহধর্মিণী মেগম ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শকে লালন করে গঠিত সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মাদারীপুর জেলা কমিটি গঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে এই কমিটি ঘোষণা করেন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম। এসময় তিনি  আশীষ রায়কে সভাপতি ও  আজিজুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। এরপর বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত 'একজন মহান পিতা ' চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শেখ শাহ আলম বলেন, ‘ বঙ্গমাতার আত্মত্যাগই আমাদের মহান নেতা বঙ্গবন্ধুকে উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুকে তিনি সব সময় আগলে রেখেছেন। সন্তানদের তিনি যোগ্য করে গড়ে তুলেছেন। বঙ্গবন্ধুর জেল জীবনেও তিনি ছিলেন একজন আদর্শ মা। তাইতো আমরা আজকের প্রধানমন্ত্রিকে উপহার পেয়েছি। সময় এসেছে বঙ্গমাতার এই মহান আত্মত্যাগকে সবার সামনে তুলে ধরার।’ নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের ঘোষিত কমিটির সগস্যগণ আশা করি সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।বঙ্গমাতার যাপিত জীবনের শিক্ষাকে সবার সামনে তুলে ধরবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, সহ মহিলা বিষয়ক সম্পাদক শেখ রজনী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সালেহা খাতুন, ঢাকা জেলা কমিটির সভাপতি সজিব আহমেদ রনি প্রমূখ।  


আব্দুল জলিল ১৭-০২-২০২১ ০৯:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 497 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com