উল্লাপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
২২ এপ্রিল, ২০২৬ ০৫:১৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০২-২০২১ ০৮:০৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাতী গ্রামে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলো উল্লাপাড়া থানার সিংহগাতী গ্রামের মৃত আবু তাহের মোল্লা ছেলে মাসুদ রানা(৩৮),ও মাসুদ রানার স্ত্রী সুখী(২৭)। বুধবার (১৭ ফেব্রুয়ারী) এক প্রেসব্রিফিং এর মাধ্যমে র‍্যাব জানিয়েছেন গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০২-২০২১ ০৮:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com