শিরোনামঃ
দিলীপ গৌর ১৭-০২-২০২১ ০৫:৫৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : জাতীয় বীর ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা,বাঙ্গালী জাতীয়তাবাদী সংগ্রাম,স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণতান্ত্রিক-প্রগতিশীল-বিপ্লবী মাস্টার দ্যা সূর্য সেন আন্দোলনের নেতা, যুদ্ধাপরাধী বিচার আন্দোলন ও ঐতিহাসিক গণআদালতের সংগঠক কাজী আরেফ আহমেদ, জাসদ নেতা লোকমান হোসেন, ইয়াকুব আলী, ইসমাইল হোসেন তপসের ও শমসের মন্ডল পাঁচ জনকে সন্ত্রাসীরা হামলা করে নির্মমভাবে হত্যা করে।
গতকাল ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সেই হত্যাকান্ডের ২২তম বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা জাসদের উদ্যোগে স্থানীয় জাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পৌর জাসদের সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় জাসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান শফি,জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিটন, পৌর জাসদের সাঃ সম্পাদক জাহিদ হাসান ঝংকার, যুগ্ম সাঃ সম্পাদক স্বপন মোল্লা, উপজেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক সাত্তার ফকির, বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর উপজেলা কমিটির সভাপতি সৈয়দ আদিত্য, উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক ইব্রাহিম খলিল রাশেদ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com