তাড়াশে দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগে হাজারো মানুষ
২১ এপ্রিল, ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন

  

তাড়াশে দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগে হাজারো মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০২-২০২১ ১২:৩২ অপরাহ্ন
তাড়াশে দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগে হাজারো মানুষ

আশরাফুল ইসলাম রনি: 

দুই কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া থেকে বিনোদভাটরা গ্রামের হাজারো মানুষ। 

উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া থেকে বিনোদভাটরা গ্রামে যাওয়ার দুই কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা। পায়ে হেটে যাওয়াই দুস্কর ওই রাস্তা দিয়ে। অথচ এই রাস্তাটি পাকাকরণ করা হলে এ অঞ্চলের হাজারো মানুষের চলাচলে সুবিধা হবে। 

স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে ধূলিময় এই রাস্তা খানাখন্দে ভরায় চলাচলে যেমন দুর্ভোগ, তেমনি বর্ষাকালেও রাস্তা বৃষ্টির পানি জমে কাদা-পানি একাকার হয়। দেখে মনে হয় এটি চাষ উপযোগী ক্ষেত। বছরের সকল সময়েই একই অবস্থা হওয়ায় পিছু ছাড়ে না দুর্ভোগ। এই রাস্তা খানাখন্দে ভরা, তাই চলতে গিয়ে প্রতিদিন নাকাল হতে হচ্ছে আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ।

খোলাবাড়িয়া বিনোদভাটরা, বড়ভাটরাসহ আশেপাশের লোকজনের উপজেলা সদরের আসতে হলে পাশে উল্লাপাড়া উপজেলার প্রতাপ দিয়ে প্রায় ৭-৮ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। আর এই রাস্তাটি হলে মানুষের যাতায়াত সহজ হয়ে যাবে। 

বিনোদভাটরা গ্রামের মো. সুজন আহমেদ বলেন, প্রতিদিন আমাদের এই রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে। আসা-যাওয়ার সময় যখনই এই পথটুকুর কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়।

চৌপাকিয়া গ্রামের শফিকুল ইসলাম তালুকদার বলেন, কাঁচা এই রাস্তায় প্রতিদিন পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি খুব দ্রুত পাকাকরণ করার দাবী জানাচ্ছি।

এলজিইডির তাড়াশ উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিঞা জানান, ওই রাস্তাটি যদি আমাদের আইডিভুক্ত হয়। তাহলে পাকাকারণ করা হবে। আর আইডিভুক্ত না হলে দেরি হবে পাকাকরণ করতে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০২-২০২১ ১২:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 394 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com