শিরোনামঃ
দিলীপ গৌর ১৬-০২-২০২১ ০৭:০০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্টিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাহজাদপুর একাডেমিক ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরোহিতদ্বারা পূজা সম্পন্ন করেন।
পরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক দাস, অজিত সরকার, সিগ্ধা সরকার, হৃদয় কর্মকার, বিপ্লব কুমার, মিহির ব্যাপারী, সপ্তঋষি অথৈ জানান, করোনাকালে এবারের পূজার আয়োজন সীমিত পরিসরে ও স্বাস্থ্য বিধি মেনে করা হয়েছে।
পূজায় আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোন আড়ম্বর হয় নি। উক্ত পূজা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শাহজাদপুরের বিভিন্ন মন্দিরে সীমিত আকারে এ পূজা অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com