সিরাজগঞ্জে আসছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর
২৩ এপ্রিল, ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে আসছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-০২-২০২১ ০৮:২৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে আসছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর

আজ ১৬ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ৯টায় দুই দিনের সরকারী সফরে সিরাজগঞ্জ জেলায় আসছেন রাজশাহী বিভাগের নব নিযুক্ত বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সাইফ-উল-আরেফিন এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পান্না আক্তার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের কার্যালয় পরিদর্শন, জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শন, জেলা পর্যায়ে কর্মরত বিভাগীয় প্রধানদের সাথে মত বিনিময় সভা, সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন, হার্ড পয়েন্টে পর্যটন কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন সরকারী উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন বলে নোটিশে জানানো হয়েছে। এসময় তার একান্ত সচিবসহ ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী সফরসঙ্গী হিসেবে থাকবেন। ড. মোঃ হুমায়ুন কবির আগামীকাল ১৭ই ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে সিরাজগঞ্জ ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬শে জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীরকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়। ড. হুমায়ুন কবির বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি যশোহর জেলা প্রশাসক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০২-২০২১ ০৮:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 665 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com