সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য নির্বাচিত
২২ এপ্রিল, ২০২৬ ০৫:৩০ পূর্বাহ্ন

  

সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য নির্বাচিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-০২-২০২১ ০৭:০৬ পূর্বাহ্ন
সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ও বিজয় টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান। এ বিষয়ে ফলে তাকে শুভেচ্ছ ও অভিনন্দন জানিয়েছেন শাহজাদপুর ও সিরাজগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক,সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ। এ বিষয়ে সোমবার বিকেলে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল হাই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন।

এর আগে করোনার কারণে গত ২৫ জানুয়ারী ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে ৩ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। গত ১০ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এসএ মালেক লিখিত ভাবে এ কমিটির অনুমোদন করেন। এ সম্মেলনে শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল হাই ও সাধারণ সম্পাদক পদে সহকারী শিক্ষক মোঃ রওশন আলী(বিএসসি) নির্বাচিত হন। ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা আগামী ১৮ ফেব্রুয়ারী শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হবে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-০২-২০২১ ০৭:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 702 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com