শিরোনামঃ
দিলীপ গৌর ১৫-০২-২০২১ ০৭:১৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর প্রিমিয়ার লীগ (আইপিএল) এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে শাহজাদপুর হাইস্কুল মাঠে জাঁকজমক পূর্ণভাবে এ খেলার শুভ উদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ছাত্রলীগ নেতা রানা শেখ।
উদ্বোধনী খেলায় শাহজাদপুর টাইগার বনাম শাহজাদপুর লায়নস এর খেলায় শাহজাদপুর টাইগার দুই উইকেটে জয়ী হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com