ট্রেন থামানো সেই সাদ্দামকে পুরস্কৃত করলেন ইউএনও
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৫০ পূর্বাহ্ন

  

ট্রেন থামানো সেই সাদ্দামকে পুরস্কৃত করলেন ইউএনও

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০২-২০২১ ০৭:০৩ অপরাহ্ন
ট্রেন থামানো সেই সাদ্দামকে পুরস্কৃত করলেন ইউএনও

উল্লাপাড়া প্রতিনিধিঃ লাল নিশান উড়িয়ে ট্রেন থামানো সেই মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেনকে পুরস্কৃত করলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। সোমবার (১৫ ফেব্রুয়ারী) ইউএনও অফিসে ডেকে সাদ্দামের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবার ১৩ ফেব্রুয়ারী ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে দেড় কিলোমিটার পূর্বদিকে চর ঘাটিনা গ্রামের পাশে একটি রেল ফেটে দুই খন্ড হয়েছিল। চর ঘাটিনা গ্রামের মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেন ওই রেলপথ ধরে হাঁটতে গিয়ে বিষয়টি তার চোখে পড়ে। পরবর্তী দুর্ঘটনা আন্দাজ করতে পেরে তিনি দ্রুত একটি লালকাপড় সংগ্রহ করে স্থানীয় ওমর ফারুক ও সাহারুলের সহযোগীতায় রেল ফেটে যাওয়া স্থানে লাল কাপড়টি আঁড়াআঁড়ি ভাবে টানিয়ে রাখে। বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীল সাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ওই পথ অতিক্রম করার সময় লাল নিশান দেখে থেমে যায়।

এতে রক্ষা পায় নীল সাগর এক্সপ্রেসের প্রায় সাড়ে ৩’শ যাত্রী। ট্রেনটিও নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঘটনাটি শনিবার “উল্লাপাড়ায় রেললাইনে স্লিপারে ফাটল, লাল কাপড় উড়িয়ে ট্রেন থামিয়ে দিলেন মাদ্রাসা শিক্ষক” শিরোনামে সিরাজগঞ্জকণ্ঠ অনলাইন সংস্থারে প্রকাশিত হয়। খবরটি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার চোখে পড়লে তিনি সাদ্দামকে তার কক্ষে ডেকে এনে তার (সাদ্দাম) সামাজিক দায়িত্বশীলতা, দেশপ্রেম ও এই অন্যন্য কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তাকে পুরস্কৃত করা হয়। একই সাথে সাদ্দামের দুই সহযোগীর হাতেও উপহার তুলে দেন ইউএনও। এসময় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, দৈনিক সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টুসহ ইউএনও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০২-২০২১ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 538 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com