শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-০২-২০২১ ০৬:২৯ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: পরিছন্ন ও সবুজ শ্যামল বেলকুচি হোক আমাদের অঙ্গীকার " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে লোটাস আইটি যুব সংঘের উদ্যোগে পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করা হয়েছে । সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সেচ্ছাসেবী সংগঠন লোটাস আইটি যুব সংঘের উদ্যোগে এই পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। এসময় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, লোটাস আইটি যুব সংঘের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com