কালিহাতী পৌর নির্বাচনে নৌকার জয়
২২ এপ্রিল, ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন

  

কালিহাতী পৌর নির্বাচনে নৌকার জয়

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০২-২০২১ ১০:২৭ অপরাহ্ন
কালিহাতী পৌর নির্বাচনে নৌকার জয়
জহুরুল ইসলাম: উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার ৪ হাজার ২৭৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ১২টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার অন্তরা। বিজয়ী মোহাম্মদ নুরুন্নবী সরকার (নৌকা) প্রতীক ১১ হাজার ৩শত ৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলী আকবর জব্বার (ধানের শীষ) প্রতীক ৭ হাজার ৭৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেণ। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার অন্তরা জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০২-২০২১ ১০:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 652 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com