কালিহাতীতে অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০২-২০২১ ০৭:২৪ অপরাহ্ন
|
|
কালিহাতীতে অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
জহুরুল ইসলাম:
চতুর্থ দাপে নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১২ টা কেন্দ্রে এ ভোট গ্রহন চলে।
সামান্যকিছু অপ্রিতিকর ঘটনা ছাড়া এ পৌরসভার ভোটারগন ভোট প্রয়োগ করেছেন।
এ ব্যপারে রবিন নামের এক ভোটার বলেন, কালিহাতীতে এমন সুন্দর পরিবেশে ভোট ইতোপূর্বে কোনদিন হয়নি। কামরুল নামের এক ভোটার বলেন, কালিহাতীর নির্বাচনী ইতিহাসে এমন কঠর নির্বাচন আমি দেখিনাই, প্রশাসন নিরাপত্তার চাদরে ঢাকাছিলো নির্বাচনী এলাকা আমরা খুবই সুন্দর পরিবেশে ভোট প্রয়োগ করেছি।
এ বিষয়ে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার অন্তরা বলেন, কালিহাতী পৌরসভায় প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় শান্তিপুর্ন ভাবে ভোট সম্পন্ন হয়েছে।
প্রকাশ, কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
এ পৌরসভার ১২টি কেন্দ্রের ৭৪টি বুথে মোট ২৮ হাজার ৬৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন এবং পুরুষ ১৪ হাজার ১৬ জন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০২-২০২১ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 557 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ