সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন করলেন অর্থসচিব আব্দুর রউফ
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন করলেন অর্থসচিব আব্দুর রউফ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৪-০২-২০২১ ০২:৫৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন করলেন অর্থসচিব আব্দুর রউফ

গতকাল ১৩ই ফেব্রুয়ারি (শনিবার) সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে নির্মানাধীন ইকোনমিক জোন পরিদর্শন করেন অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ । অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেছেন, বর্তমান সরকারের অন্যতম পদক্ষেপ হচ্ছে অর্থনীতিক বিকেন্দ্র করণ করে তৃনমুলকে এগিয়ে নেয়া। যাতে সব কিছু ঢাকা, চট্টগ্রাম কেন্দ্রিক না হয়।

গ্রামকেও এগিয়ে নিতে হবে সে লক্ষে উত্তরাঞ্চলের সামগ্রীক উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে নির্মানাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোন এলাকা পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অর্থ সচিব আরো বলেন, মানবিক দিক বিবেচনা করে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জন্য ১ হাজার ৪২ একর অধিগ্রহন করা জমির জন্য ভুমি মালিকদের প্রধানমন্ত্রী দেড় গুন অনুদান দিয়েছেন। এছাড়া ৭৫৫টি পরিবারের জন্য সোয়া ৫ শতাংশ করে জমি ইকোনমিক জোনে বরাদ্ধ দেয়া হয়েছে বাড়ি নির্মানের জন্য। এখানে থাকছে আধুনিক সুযোগ সুবিধার সকল ব্যবস্থা। পাশাপাশি এসব ক্ষতিগ্রস্তদের ঘর ও গাছের জন্যও আর্থিক প্রনাদনা দেয়ার উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। এসময় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৪-০২-২০২১ ০২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 906 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com