কোভিড-১৯ টিকা নিলেন এমপি জয়
২০ এপ্রিল, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

  

কোভিড-১৯ টিকা নিলেন এমপি জয়

আব্দুল জলিল
১৪-০২-২০২১ ১১:৩৭ পূর্বাহ্ন
কোভিড-১৯ টিকা নিলেন এমপি জয়

 কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জ -১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম পুত্র তানভীর শাকিল জয় কোভিড -১৯ এর টিকা গ্রহণ করেছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা গ্রহণ করেন তিনি। টিকা প্রয়োগ করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।

টিকা গ্রহণ শেষে তানভীর শাকিল জয় বলেন, "জননেত্রী শেখ হাসিনার সুন্দর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোভিড -১৯ এর টিকা পেয়েছে। যেখানে পৃথিবীর অনেক দেশই টিকা বঞ্চিত। দেশে সুন্দর ও সুষ্ঠু ভাবে টিকা বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি নিজেও আজ টিকা নিলাম।" কাজিপুরের সকল জনগণকে কোভিড মুক্ত রাখতে ভয়-ভীতি উপেক্ষা করে টিকা গ্রহণ করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার প্রমুখ।


আব্দুল জলিল ১৪-০২-২০২১ ১১:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com