শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-০২-২০২১ ০৮:৩৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্র্টারঃ কাজিপুর থানা পুলিশ ইয়াবাসহ দুই কারবারীকে আটক করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার সোনামুখী ইউনিয়নের রশিকপুর গ্রামের ছাত্তারের পুত্র সাজেদুল (৩০) ও একই জায়গার জব্বারের পুত্র সবুজ (২৮) ।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ‘সংবাদ পেয়ে ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেছি। আটককৃতদের আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com