৬ দিনেও খোলা হয়নি বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-০২-২০২১ ০৮:১১ অপরাহ্ন
|
|
৬ দিনেও খোলা হয়নি বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ
জহুরুল ইসলাম:
৬ দিন ধরে তালাবদ্ধ অবস্থা রয়েছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ। এই নিয়ে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরজমিনে গিয়ে দেখাযায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রসারিত ভবনের ২য় তলায় অবস্থিত প্যাথলজি বিভাগের প্রবেশদ্বারে তালা ঝুলানো রয়েছে। যেখানে ভিড় জমিয়ে রয়েছেন বেশ কয়েকজন রোগী তাদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করাতে।
তাদের সাথে কথা বলে জানা যায়, তারা এসেছেন ডাক্তারেকে দেখিয়ে ব্যবস্থা পত্রে দেওয়া পরীক্ষা করাতে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র পরীক্ষাগার যা প্যাথলজি বিভাগ নামে পরিচিত তা বন্ধ। যার কারণে তাদের রোগ নির্ণয় করাতে পরীক্ষার জন্য যেতে হচ্ছে বিভিন্ন প্রাইভেট হসপিটাল ও ডায়গনস্টিক সেন্টারের দিকে। যার কারণে তাদের ভিতরে ক্ষোভ দেখা দিয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম জানান, মোডিক্যাল ল্যাব টেকনোলজিস্টের এ অবস্থা জানিয়ে মহাপরিচালক বরাবর একটি চিঠি প্রেরণ করেছি। তখন থেকে এখনও পর্যন্ত আমরা কোন সাড়া পাইনি।
জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম বলেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন ল্যাব মেডিক্যাল টেকনোলজিস্ট ছিল। কিন্তু উর্ধতন কর্মকর্তাদের আদেশের কারণে ১ জনকে স্থানান্তরিত করে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আর ১ জন অসুস্থ রয়েছে। তিনি সুস্থ হয়ে ফিরলে ঐ স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথলজি বিভাগের কার্যক্রম চালু হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০২-২০২১ ০৮:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 602 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ