কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা
২০ এপ্রিল, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

  

কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা

আব্দুল জলিল
১৩-০২-২০২১ ০৯:০৭ পূর্বাহ্ন
কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল এবং বেগবান করার লক্ষ্যে গঠিত কমিটির ( রাজশাহী-১ এবং রাজশাহী-২ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের) যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি নির্মল রঞ্জন গুহর ১৪ নয়া পল্টনস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়৷

 এ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ, সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী সহ-সভাপতি জননেতা তানভির শাকিল জয় এমপি।

সভাটি সঞ্চালনা করেন বৃহত্তর রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক পরিশ্রমীনেতা শাহ্ জালাল মুকুল৷

এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ইঞ্জিনিয়র মোঃ কোবাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জাকির হোসেন কিরণ, কার্যনির্বাহী সদস্য ও চাঁপাই নবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব ইফতেখারুল ইসলাম সুজন৷

 


আব্দুল জলিল ১৩-০২-২০২১ ০৯:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com