কামারখন্দে আট বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
দীর্ঘ ৮ বছর পর শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে পুরো উপজেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ও রঙিন পোস্টারে-পোস্টারে সেজেছে পুরো উপজেলা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সম্মেলন শুরু হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীগ যুগ্ন সাধারন সম্পাদক ও মাননীয় মন্ত্রী তথ্য মন্ত্রণালয় ডা. হাছান মাহমুদ এমপি লীগ ও । সম্মেলন উদ্বোধন করবেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এস এম কামাল হোসেন।স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডা. রোকেয়া সুলতানা, । সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি,সিরাজগঞ্জ কাজিপুর ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস।
এদিকে, সম্মেলনে নেতৃত্ব পেতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ৯জন। এদের মধ্যে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি মকবুল হোসেন, সেলিম রেজা, আনোয়ার হোসেন খান, রেজাউল করিম। আর সাধারণ সম্পাদক পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, বর্তমান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফুল সাঈদী হীরা, আমিনুল ইসলাম।