কালিহাতী পৌরসভাকে মডেলে পরিনিত করা হবে- মেয়র প্রার্থী নুরুন্নবী সরকার
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০২-২০২১ ০৮:৫২ অপরাহ্ন
|
|
কালিহাতী পৌরসভাকে মডেলে পরিনিত করা হবে- মেয়র প্রার্থী নুরুন্নবী সরকার
জহুরুল ইসলাম:
টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে নৌকার প্রচারণা কালে উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার মেয়র প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে নৌকা বিকল্প কিছুই নেই। যদি আপনারা এই পৌরসভার উন্নয়ন চান তাহলে অবশ্যই নৌকায় ভোট দেবেন। এবার নৌকার বিজয় হলে এই পৌরসভাকে মডেল ও খ শ্রেণী থেকে প্রথম শ্রেণী পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি নির্বাচনী প্রচারণা কালে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন দেশের উন্নয়নের যে দ্বারা অব্যহত রয়েছে তা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই। আর জননেত্রী যাকে এই পৌরসভার প্রতিনিধি হিসাবে বিবেচিত করেছেন তার হাত দিয়েই হবে। আমার জয় মানে জননেত্রী শেখ হাসিনার জয়। তাই আপনারা অবশ্যই নৌকা প্রতিককে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। এসময় তার সাথে দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
চতুর্থ ধাপের কালিহাতী পৌরসভা নির্বাচন আগামী ১৪ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৬৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন এবং পুরুষ ১৪ হাজার ১৬ জন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০২-২০২১ ০৮:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 746 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ