শিরোনামঃ
আব্দুল জলিল ১২-০২-২০২১ ০৩:৩০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরের দি ফেন্ডস্ এসোসিয়েশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চালিতাডাঙ্গায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলাউদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি কামাল পাশা। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com