কালিহাতী পৌর নির্বাচনে নৌকার সন্ধ্যাকালীন পথসভা অনুষ্ঠিত
২২ এপ্রিল, ২০২৬ ০৭:১৬ পূর্বাহ্ন

  

কালিহাতী পৌর নির্বাচনে নৌকার সন্ধ্যাকালীন পথসভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০২-২০২১ ১০:১৮ অপরাহ্ন
কালিহাতী পৌর নির্বাচনে নৌকার সন্ধ্যাকালীন পথসভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী সরকার (নৌকা প্রতিক) এর পক্ষে সন্ধ্যাকালীন নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাত ঘটিকায় কালিহাতী পৌর এলাকার ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জমান স্মৃতি। কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনা পথসভায় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আব্দুল মালেক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন মোল্লা, মাননীয় সংসদ সদস্যসের সহধর্মিনী সায়মা খানম, এলেঙ্গা পৌরসভার মেয়র নুরে আলম সিদ্দিকী, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি, আব্দুল মালেক তালুকদার, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও যুবলীগের সভাপতি, নূরুন্নবী সরকার, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষক লীগ, মৎস্য জীবীলীগের নেত্রীবৃন্দ প্রমূখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০২-২০২১ ১০:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 559 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com