কালিহাতী পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
২২ এপ্রিল, ২০২৬ ০৭:১৫ পূর্বাহ্ন

  

কালিহাতী পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০২-২০২১ ০৯:২০ অপরাহ্ন
কালিহাতী পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
জহুরুল ইসলাম: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হল রুমে, নির্বাচন অফিসের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ এইচ এমন কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চচেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় আরও উপস্থিত ছিলেন আসন্ন কালিহাতী পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ নুরুন্নবী সরকার, বিএনপির মনোনীত প্রার্থী আলী আকবর (জব্বার), ইসলামী আন্দোলন বাংলাদেশ জামিল আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন খালিদ, হাসান হাসান (মিশু) সহ পৌর নির্বাচনে অংশ গ্রহনকারী সকল কাউন্সিলর প্রার্থীগন এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০২-২০২১ ০৯:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 462 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com