শিরোনামঃ
দিলীপ গৌর ১১-০২-২০২১ ০৬:৫৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শাহজাদপুরে শ্রী শ্রী নিতাই গৌর সেবা আশ্রমের শ্রী শ্রী রাঁধা গোবিন্দের মন্দিরে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গতকাল ১০ ফেব্রুয়ারি বুধবার বিকেলে পৌর এলাকার সাহাপাড়া মহল্লায় এ রাঁধা গোবিন্দ মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতা পাঠ ও রাতে লীলাকীর্তণ পরিবেশিত হয়।
লীলাকীর্তণ পরিবেশন করেন, শ্যামল সূত্রধর। গীতা পাঠ ও লীলাকীর্তণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ধার্মিক ব্যক্তিত্ব মনোরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মীয় নেতা অমল কৃষ্ণ বসাক, সুশান্ত সাহা, শংকরি রানী রায়, মায়া রানী দাস প্রমুখ। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com