তাড়াশে পর্ণ গ্রাফি আইনে যুবক গ্রেপ্তার
০৫ মে, ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন

  

তাড়াশে পর্ণ গ্রাফি আইনে যুবক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০২-২০২১ ০৩:০০ অপরাহ্ন
তাড়াশে পর্ণ গ্রাফি আইনে যুবক গ্রেপ্তার

এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রী কে ব্ল্যাক মেইল করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে, মঙ্গলবার রাতে আসলাম হোসেন (২৪) নামের এক যুবক কে পুলিশ গ্রেপ্তার করেছেন। এর আগে ওই ছাত্রীর বাবা পর্ণগ্রাফী আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসলাম তাড়াশ পৌর সদরের উত্তর ওয়াবদা বাঁধ এলাকার আফসার আলীর ছেলে।

এ দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার এস আই জহুরুল ইসলাম বলেন, মামলার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে আসলাম কে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল, তৈরি করা পর্ণ ছবি উদ্ধার করা হয়। ভিকটিমের বাবা বলেন, তার মেয়ে মেধাবী ছাত্রী। তাকে বখাটে ও মাদকাসক্ত আসলাম বারবার উত্যক্ত করে আসছিলো।

এ নিয়ে তাকে শাসন-বারণও করা হয়। সম্প্রতি আসলাম তার মেয়ের ছবি সুপার এডিট করে ব্ল্যাক মেইল করার চেষ্টা চালায়। ফোনে হুমকি দেয়। এরপর সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়। এতে করে আমার মেয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। অপরদিকে এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান বুধবার সকালে পুলিশ গ্রেপ্তারকৃত আসলাম কে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০২-২০২১ ০৩:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 823 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com