সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে নিবন্ধিত ভোটারদের স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি প্রকাশ
২২ এপ্রিল, ২০২৬ ০৯:০৮ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে নিবন্ধিত ভোটারদের স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি প্রকাশ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১১-০২-২০২১ ১১:৫১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে নিবন্ধিত ভোটারদের স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি প্রকাশ

আসছে আগামী ১৪ই ফেব্রুয়ারী (রবিবার) ২০২১ইং থেকে ২৪শে ফেব্রুয়ারী (বুধবার) ২০২১ইং পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার মোট ১০টি ইউনিয়ন পরিষদের ২০১৯ সালে নিবন্ধিত সকল ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

গত ৯ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। শুধুমাত্র ২০১৯ সালে নিবন্ধিত ভোটারগণ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্লীপ সাথে করে নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থেকে গ্রহণ করতে পারবেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। যারা ইতিমধ্যে নিজ নিজ নিবন্ধন স্লীপ হারিয়ে ফেলেছেন তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের সনাক্তকরণের মাধ্যমে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ই ফেব্রুয়ারী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে, বাগবাটি ইউনিয়নে ১৫ই ফেব্রুয়ারী, বহুলী ইউনিয়নে ১৬ই ফেব্রুয়ারী, শিয়ালকোল ইউনিয়নে ১৭ই ফেব্রুয়ারী, খোকশাবাড়ী ইউনিয়নে ১৮ই ফেব্রুয়ারী, ছোনাগাছা ইউনিয়নে ১৯শে ফেব্রুয়ারী, মেছড়া ইউনিয়নে ২০শে ফেব্রুয়ারী, কাওয়াকোলা ইউনিয়নে ২২শে ফেব্রুয়ারী, কালিয়া হরিপুর ইউনিয়নে ২৩শে ফেব্রুয়ারী এবং সয়দাবাদ ইউনিয়নে ২৪শে ফেব্রুয়ারী নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিবন্ধিত ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।

সবাই স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০২-২০২১ ১১:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com