সিরাজগঞ্জ পৌরসভায় নতুন ভোটারদের স্মার্টকার্ড বিতরণ আগামীকাল
২২ এপ্রিল, ২০২৬ ০৯:০৮ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ পৌরসভায় নতুন ভোটারদের স্মার্টকার্ড বিতরণ আগামীকাল

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১১-০২-২০২১ ১১:২০ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ পৌরসভায় নতুন ভোটারদের স্মার্টকার্ড বিতরণ আগামীকাল

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড হতে ১৫ নং ওয়ার্ডের ২০১৯ সালে নিবন্ধিত ভোটারদের স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার এবং ১৩ ফেব্রুয়ারি ২০২১ইং রোজ শনিবার সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলবে কার্ড বিতরণ কার্যক্রম।

গত ৯ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। শুধুমাত্র ২০১৯ সালে নিবন্ধিত ভোটারগণ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্লীপ সাথে করে আনলেই পাবেন এই স্মার্ট কার্ড। যারা ইতিমধ্যে স্লীপ হারিয়ে ফেলেছেন তারা নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে স্মার্ট কার্ড বিতরণ স্থানে যাবার অনুরোধ করা হয়েছে।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০২-২০২১ ১১:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 746 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com