সিরাজগঞ্জের ডিবি’র অভিযানে শাহজাদপুরে ২২ জুয়াড়ী আটক
২৩ এপ্রিল, ২০২৬ ০৬:৩৭ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জের ডিবি’র অভিযানে শাহজাদপুরে ২২ জুয়াড়ী আটক

দিলীপ গৌর
১০-০২-২০২১ ০৭:২৯ অপরাহ্ন
সিরাজগঞ্জের ডিবি’র অভিযানে শাহজাদপুরে ২২ জুয়াড়ী আটক

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের ডিবি পুলিশের বিশেষ অভিযানে শাহজাদপুরে ২২ জুয়াড়ীকে আটক করা হয়েছে। শাহজাদপুর থানা সূত্রে গেছে, উপজেলার পোরজনা ইউনিয়নের বড়মহারাজপুর গ্রামে গতকাল ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে কালিয়াদহ চর থেকে জুয়া খেলা অবস্থায় ২২ জুয়ারীকে আটক করা হয়।

আটককৃত জুয়াড়ীদের ডিবি পুলিশ এদিন শাহজাদপুর থানায় হন্তান্তর করা হয়েছে। এ সময় ডিবি পুলিশ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা করে। আটককৃতরা হলো- দরগাহপাড়া গ্রামের মৃতঃ দেলোয়ার হোসেনের ছেলে ঠান্ডু মিয়া (৫০), বড় মহারাজপুর গ্রামের মৃতঃ মকবুলের ছেলে রেজাউল (৩০), মৃতঃ কোরবান আলীর ছেলে আব্দুস সামাদ (৪২), বাবু চানের ছেলে মকবুল (৩৫), বায়েজ উদ্দিনের ছেলে খোকন (৩৫), হযরত আলীর ছেলে ইদ্রিস আলী (৩৫), বাবু চাঁনের ছেলে বুদ্দু (৩০)। 

ছোট মহারাজপুর গ্রামের আব্দুল আজিজ হক ফকিরের ছেলে জুয়ার বোর্ড মালিক সাইফুল ইসলাম (৩৫), মৃতঃ মিনহাজ উদ্দিনের ছেলে শাহ আলম (৩৬), মৃতঃ বাবর আলী সরকারের ছেলে উজ্জ্বল (৩০), নুরই সরদারের ছেলে গোলাম আজম (৩৫), নজিবর রহমানের ছেলে জিয়া (৩৫), রতনকান্দি গ্রামের মৃতঃ নজিবর রহমানের ছেলে সাবেক মেম্বর কালাম (৫৫), সৌখীন প্রামাণিকের ছেলে বর্তমান মেম্বর জনাব আলী (৩৭)।

নন্দলালপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে শামসাদ (৪০), মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে শাহাদত (২৭), মৃতঃ চাঁন শেখের ছেলে নজরুল ইসলাম (২৫),  পুকুরপাড় গ্রামের মৃতঃ জাদা খানের ছেলে ওসমান খান (৩৮), যুগ্নীদহ গ্রামের ফটিক শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৩৩), হরিরামপুর গ্রামের জামাত আলীর ছেলে এমারত আলী (৩০), জিগারবাড়িয়া গ্রামের মোজাহার আলী সরকারের ছেলে মকবুল হোসেন (৩৫), বেড়াকুচাটিয়া গ্রামের পর্বত আলী প্রামাণিকের ছেলে জয়নাল আবেদীন (৪০)।

আটককৃত জুয়াড়ীদের আজ ১০ জানুয়ারি বুধবার শাহজাদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 


দিলীপ গৌর ১০-০২-২০২১ ০৭:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 514 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com