শিরোনামঃ
দিলীপ গৌর ১০-০২-২০২১ ০৭:১৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি গাভী ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। এই অদ্ভুদ বাছুরটি দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছে শত শত মানুষ। গতকাল ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে গিয়ে দেখা যায়, জনৈক আলহাজ্ব মোশাররফ হোসেনের পালিত একটি গাভী ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বাছুরটি দেখার জন্য আলহাজ্ব মোশাররফ হোসেনের বাড়িতে ভীড় করছে। স্থানীয় ডা: কোরবান আলী জানান, বাছুরটি জন্মের পর থেকে সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে। বাছুরটির মালিক আলহাজ্ব মোশাররফ হোসেন জানান, আমার পালিত একটি গাভী গত ১৫ জানুয়ারী অদ্ভুদ এ বাছুর প্রসব করেছে।
প্রসবের সময় বাছুরটির একে একে ৬টি পা বেড়িয়ে আসে। আমি সহ উপস্থিত সবাই ঘটনাটি দেখে অবাক হয়ে যাই। এখন পর্যন্ত গাভী ও বাছুর সুস্থ্য রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com