বন্যাকবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের সমাপ্তকরণ সভা
১৫ মে, ২০২৬ ০৪:২৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বন্যাকবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের সমাপ্তকরণ সভা

আব্দুল জলিল
১০-০২-২০২১ ০৪:২১ অপরাহ্ন
বন্যাকবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের সমাপ্তকরণ সভা

স্টাফ রিপোর্টারঃ   সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যাকবলিত জনগোষ্ঠীর দ্রত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের সমাপ্তকরণ সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু।

কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আয়োজনে কাজিপুরের খাসরাজবাড়ী ও তেকানি ইউনিয়নের বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে  গৃহিত নানা প্রকল্পের বর্ণনাসহ বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড কো অর্ডিনেটর সাইমন ম্যামল অসাম, ফিল্ড অফিসার রাজু কান্তি বড়–য়া, আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাৎ মোমেনা পারভীন পারুল, তেকানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ, খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমূখ।


আব্দুল জলিল ১০-০২-২০২১ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 379 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com