শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০২-২০২১ ০৮:৪১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে করোনা ভাইরাস প্রতিরোধে করোনা ভাইরাস ম্যানেজমেন্ট ফর হেলথ সার্ভিস ফর ফিল্ড সার্ভিসেস প্রোভাইডারদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। (৯ ফেব্রুয়ারি) মঙঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিচালক ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কোর্স কো অর্ডিনেটর ও উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডাঃ মোমেনা পারভীন পারুল, জাইকার ইউডিএফ সামিউল হক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির বাস্তবায়নে এবং (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় ১০৭ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, সিএইচসিপি ১ম ব্যাচে অংশগ্রহণ করেন। পৃথক ০৩ ব্যাচে এই প্রশিক্ষণ চলবে আগামী তিনদিন ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com