বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ
২১ এপ্রিল, ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন

  

বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০২-২০২১ ০৮:২৯ অপরাহ্ন
বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা ও ১২ জন কাউন্সিলরগণ দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নব নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা ও নব নির্বাচিত সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরা পৌরসভা কার্যালয়ে গিয়ে উপস্থিত হন। এসময় বেলকুচি পৌরসভার সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। উপস্থিত ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরা হলেন, ১ নং ওয়ার্ডের তারেক সরকার, ২ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের হাজী হাফিজুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের ইকবল রানা, ৫নং ওয়ার্ডের জুলফিকার রহমান শিপন, ৬ নং ওয়ার্ডের ফজলুর রহমান ফজল, ৭ নং ওয়ার্ডের মেন্নাফ মোল্লা, ৮ নং ওয়ার্ডের আলম প্রামাণিক, ৯ নং ওয়ার্ডের ইসমাইল হোসেন। ৩টি সংরক্ষিত আসনের বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন- ১ ২ ৩ স্বর্ণা খাতুন ৪ ৫ ৬ নং ওয়ার্ডের শাপলা খাতুন ও ৭ ৮ ৯ নং ওয়ার্ডের নারগিস বেগম ঊষা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, সাবেক ছাত্রীনেত্রী সুমা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্না সাধারণ সম্পাদক আজিজুল হক খাঁন ঘোষন, সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শাহাজান আলী সরকার, কৃষকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, অক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্না অহ্বায়াক ফারুক হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু নাসের বক্কারসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারি বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের প্রার্থী সাজ্জাদুল হক রেজা বিজয়ী হন। ৮ ফেব্রুয়ারি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে শপথ গ্রহন করেণ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০২-২০২১ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 544 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com