ধুনটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম সোলাইমান আর নেই
১৫ মে, ২০২৬ ০৪:২৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ধুনটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম সোলাইমান আর নেই

আব্দুল জলিল
০৯-০২-২০২১ ০৮:২৯ অপরাহ্ন
ধুনটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম সোলাইমান আর নেই

 স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী, সবুজ খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ও মনন সাহিত্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এসএম সোলায়মান হুসাইন (৬৫) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ধুনট পৌরসভার থানা পাড়া এলাকার বাসিন্দা। সোমবার(৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মঙ্গলবার )৯ ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে ধুনট মহিলা কলেজ চত্ত্বরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান, ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হক ও ভোরহল সংগঠনের সভাপতি আফছার আলী, মনন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি এম.আর.টি.আরজু, সাধারণ সম্পাদক এম.আর.জামান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক এম.জি. রব্বানী উজ্জ্বল , কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম পলাশী, সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ।


আব্দুল জলিল ০৯-০২-২০২১ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 436 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com