শাহজাদপুরে দিনের বেলায় দূর্ধর্ষ চুরি
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:৫৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে দিনের বেলায় দূর্ধর্ষ চুরি

দিলীপ গৌর
০৯-০২-২০২১ ০৮:০০ অপরাহ্ন
শাহজাদপুরে দিনের বেলায় দূর্ধর্ষ চুরি

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর মহল্লার রামবাড়ী এলাকার একটি বাসা থেকে দিনের বেলায় দূর্ধর্ষ চুরি এলাকায় আতঙ্ক। আজ ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রামবাড়ী মহল্লার আবুল কাশেম জিন্নার ভাড়াটিয়া বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন মজনুর বাসায় প্রবেশ করে চোরেরা তার আলমারি ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণ চুরি হয়ে যায়।

এদিন সকালে শাহজাদপুর থানা সংলগ্ন হাই স্কুল মাঠ থেকে মিলুর একটি অটোভ্যান চুরি হয়ে যায়। ইদানিং শাহজাদপুর পৌর এলাকায় ঘন ঘন চুরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল মঙ্গলবার আলমগীর হোসেন মজনু জানান, তার বাসায় চুরির ঘটনায় থানা পুলিশ জানানো হয়েছে।


দিলীপ গৌর ০৯-০২-২০২১ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com