শিরোনামঃ
দিলীপ গৌর ০৯-০২-২০২১ ০৬:০৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গত ৭ ফেব্রুয়ারি রোববার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে শাহজাদপুরে কোভিড- ১৯ প্রতিরোধক টিকা গ্রহণের আগ্রহ বাড়ছে। তৃতীয় দিন আজ ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার টিকা গ্রহণ করেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের সাবেক প্রধান মেডিসিন স্পেশালিস্ট ও শাহজাদপুরের জনপ্রিয় প্রবীন চিকিৎসক ডাঃ মিজানুর রহমান এবং জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শফিকুজ্জামান শফি।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমিনুল ইসলাম খান জানান, গত ৩ দিনে মোট ২ শ’ ৪৪ জন প্রতিষেধক এই টিকা গ্রহণ করেছেন। প্রথম দুইদিনে ৯৪ জন টিকা গ্রহণ করলেও মঙ্গলবার বিকেল ৩ টা পর্যন্ত টিকা গ্রহণ করে মোট ১ শ’ ৫০ জন, টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে।
টিকা গ্রহণকালে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের সাবেক প্রধান মেডিসিন স্পেশালিস্ট ডাঃ মিজানুর রহমান বলেন, এই টিকা নিরাপদ ও কার্যকরী এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনও দেখা যায়নি। আমি একজন ডাক্তার হিসেবে এই টিকা নিশ্চিন্তে গ্রহণ করলাম। বিশিষ্ট সাংবাদিক শফিকুজ্জামান শফি জানান, টিকার বিরুদ্ধে নানান অপ-প্রচার যারা ছড়াচ্ছে তাদেরকে প্রতিরোধের জন্যেই জনসাধারণকে এই টিকা গ্রহণ করে সমচিত জবাব দিতে হবে।
উভয়ই গুজবে কান না দিয়ে এই টিকা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com