কামারখন্দে ১০০ পিস ইয়াবা সহ স্বামী- স্ত্রী গ্রেপ্তার
২০ এপ্রিল, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

  

কামারখন্দে ১০০ পিস ইয়াবা সহ স্বামী- স্ত্রী গ্রেপ্তার

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৯-০২-২০২১ ০৫:২৭ অপরাহ্ন
কামারখন্দে ১০০ পিস ইয়াবা সহ স্বামী- স্ত্রী গ্রেপ্তার

কামারখন্দে ১০০পিস ইয়াবাসহ আব্দুস সালাম শেখ (৪০) ও তার স্ত্রী নয়ন তারাকে (৩৫) গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ । সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮.৪৫মিনিটে উপজেলার বড় পাকুরিয়া ব্রিজের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত আব্দুস সালাম শেখ সিরাজগঞ্জের দিয়ার ধানগড়া সরদার পাড়ার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে এবং নয়ন তারা আব্দুস সালাম শেখের স্ত্রী ।

কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ কে এম রাকিবুল হুদা জানান, রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে কামারখন্দ বড় পাকুরিয়া ব্রিজ উপর থেকে আসামী আব্দুস সালাম ও তার স্ত্রীকে ১০০পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে । পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে ।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৯-০২-২০২১ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 736 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com