টেস্টে রাজত্ব হারাল ভারত
২৪ এপ্রিল, ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ন

  

টেস্টে রাজত্ব হারাল ভারত

আব্দুল জলিল
০৯-০২-২০২১ ০৫:০০ অপরাহ্ন
টেস্টে রাজত্ব হারাল ভারত

স্টাফ রিপোর্টারঃ

অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় রাজত্বের অবসান হলো। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত হারার সাথে সাথে  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে। শীর্ষস্থান থেকে এক ঝটকায় চার নম্বরে নেমে গেছে ভারত। অন্যদিকে একলাফে পয়েন্ট টেবিলের মগডালে উঠে পড়েছে সফরকারী ইংল্যান্ড। চেন্নাইয়ে আজ(৯ ফেব্রুয়ারি) ইলিংশদের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বিরাট কোহলিরা। দেশের মাটিতে এটা তাদের সবচেয়ে বড় পরাজয়।

সিরিজের বাকি তিনটি ম্যাচের ফলাফলের নিরিখে ভারত-ইংল্যান্ড দুই দলের লিগ টেবিলের অবস্থান বদল হতে পারে। তবে এই মুহূর্তে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে ঘোর সংশয় সৃষ্টি হয়েছে। প্রথম টেস্টে হারের ফলে ভারতের সংগ্রহে আছে ৬৮.৩ শতাংশ হারে ৪৩০ পয়েন্ট। ইংল্যান্ড ৭০.২ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ড আগেই ৭০.০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

কিউইদের মুখোমুখি হওয়ার দৌঁড়ে থাকা অস্ট্রেলিয়া ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে। ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে অজিদের ফাইনালে খেলা। 


আব্দুল জলিল ০৯-০২-২০২১ ০৫:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 289 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com